× Banner
সর্বশেষ
মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক

বিমান ভূপাতিত নিয়ে মিথ্যে বলায় ইরানে বিক্ষোভ ছেঁড়া হল সোলেইমানির ছবি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

দুর্ঘটনার তিনদিন পর গতকাল ইরান বিমানটিকে ‘অনিচ্ছাকৃতভাকে’ ভূপাতিত করার বিষয়টি স্বীকার করে নেয়। আর তাতেই ক্ষেপে ওঠে ছাত্র সমাজ। গতকাল ইউক্রেনের  যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার বিষয়টি স্বীকার করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ সমাবেশ করে কয়েকশ’ মানুষ। ওই দুর্ঘটনায় বিমাটিতে থাকা ১৭৬ আরোহী ও ক্রুর সবাই নিহত হয়।

স্থানীয় সময় শনিবার বিকেলে তেহরানের শরীফ ও আমির বিশ্ববিদ্যালয়ের বাইরে জড়ো হয় শিক্ষার্থীরা। প্রথমে তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হয়। কিন্তু সন্ধ্যা নাগাদ তা বিক্ষোভে সমাবেশে রূপ নেয়। এ সময় বিক্ষোভকারীরা দেশটির নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং সোলেইমানির ছবি ছিঁড়েন। পরে তারা বিমানটি ভূপাতিত করার জন্য দায়ী ব্যক্তিদের এবং যারা এই ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানান। এছাড়া “মিথ্যাবাদীদের মৃত্যুদণ্ড দাও” বলেও তারা স্লোগান দেন। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তার মাধ্যমে এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন। ট্রাম্প ইংরেজি ও ফারসি ভাষায় করা টুইটে লিখেছেন, ‘ইরানের সাহসী ও ভুক্তভোগী জনগণের প্রতি: আমি আমার রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণের শুরু থেকেই আপনার পাশে আছি এবং আমার সরকার আপনাদের পাশে থাকবে। আমরা আপনাদের প্রতিবাদ নিবিড়ভাবে অনুসরণ করছি। আপনাদের সাহস অনুপ্রেরণা দেয়।

এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানে বিক্ষোভের ভিডিও টুইট করে লিখেছেন, ‘ইরানি জনগণের বক্তব্য স্পষ্ট। তারা খামেনির দুর্নীতিবাজ শাসন ব্যবস্থা, বিপ্লবী বাহিনী রেভল্যুশনারি গার্ড- আইআরজিসির বর্বরতা, সরকারের মিথ্যাচার, দুর্নীতি ও অদক্ষতায় বিরক্ত। আমরা ইরানি সাধারন জনগণের পাশে আছি যারা সুন্দর একটা সন্ত্রাস মুক্ত দেশ পেতে চায়। তাদের আরও ভাল ভবিষ্যত প্রাপ্য।


এ ক্যটাগরির আরো খবর..