× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত হলেন আ.লীগ নেতা জয়নুল আবেদীন

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ মে, ২০২০
আ.লীগ নেতা জয়নুল আবেদীন

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :  বাংলাদেশ আওয়ামীলীগের যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জয়নুল আবেদীনকে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত করা হয়েছে।

আজ শনিবার (৩০ মে) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের কৃতি সন্তান জয়নুল আবেদীন।

সভায় আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, প্রেসক্লাবের সিনিয়র সদস্য অহিদ মিয়া, মো. মহসীন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দিপু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় প্রধান অতিথি জয়নুল আবেদীন বলেন, সাংবাদিকরা হলেন সমাজের প্রতিচ্ছবি। সাংবাদিকদের লেখনি শক্তির মাধ্যমে সমাজের অন্যায়, অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি বলেন, আমাকে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এসময় তিনি সাংবাদিক ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সুখে দুঃখে আজীবন পাশে থাকার ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে বিশিষ্ট এই ব্যক্তি সাংবাদিকদের সাথে ফটোসেশনে অংশ নেন। এরআগে বিশিষ্ট ব্যক্তিত্ব জয়নুল আবেদীন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান- প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..