× Banner
সর্বশেষ
আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী

আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাত দিনের রিমান্ডের আদেশ দেয়। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

গত ২৪ মে ৫৪ ধারার (মোসাদ কানেকশনে সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহ) মামলায় সাতদিনের রিমান্ড শেষে আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়। ১৬ মে আসলাম চৌধুরী এবং তার ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়ার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

এরপর তাকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া দু’টি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলাটি।


এ ক্যটাগরির আরো খবর..