দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলার ৮ রুটে লঞ্চ চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টারঃ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলার আট রুটে ৬৫ ফুটের নিচে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিটিএ। মঙ্গলবার দুপুর থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

ভোলা আবাহওয়া অফিসের আবহাওয়া সহকারী জামিলুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া বইতে পারে। এ কারণে সাগর উপকূল ও তৎসংলগ্ন নৌ বন্দরকে ২ নম্বর সতর্ককতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ভোলার বিআইডব্লিটিএ পরিদর্শক মো. নাছিম আলী জানান, ভোলার সব রুটের ৬৫ ফুটের নিচে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ভোলা-বরিশাল ও ভোলা-ঢাকা রুট চালু রয়েছে।

নিষেধাজ্ঞা জারিকৃত রুটগুলো হচ্ছে- ভেলুমিয়া-ধুলিয়া, নাজিরপুর-কালাইয়া, দৌলতখান-নোয়াখালী, কচ্ছপিয়া-ঢালচর, কচ্ছপিয়া-কুকরী-মুকরী, তজুমদ্দিন-চরজহির উদ্দিন, তজুমদ্দিন-মনপুরা ও মনপুরা-কলাতরী চর। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কোন কোন রুটে লঞ্চ চালাচল করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।