× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

আশুলিয়ায় খেলনা পিস্তলসহ ভুয়া ডিবি পুলিশ আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

আশুলিয়ায় খেলনা পিস্তল-ছুরিসহ ডিবি পুলিশ পরিচয়দানকারী রাজীব নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।

রাজীব টাঙ্গাইল জেলার নাগরপুর থানার শলীমাবাদ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সোমবার (০৪ এপ্রিল) দুপুরে আশুলিয়ার গাজিরচট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাজীব দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে খেলনা পিস্তল ও ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, ডিবি পরিচয় দিয়ে রাজীব এলাকার বিভিন্ন ব্যক্তিদের ভয় দেখিয়ে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেন।

এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..