× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

বেনাপোল আল-আরাফাহ্ ইসলামী ব‍্যাংকে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালিত

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ মার্চ, ২০২০
আল-আরাফাহ্ ইসলামী ব‍্যাংক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন পালন করলো ‘আল-আরাফাহ্ ইসলামী ব‍্যাংক লিঃ’ অদ‍্য বুধবার ১৮ মার্চ ১০ টায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনে আল-আরাফাহ্ ইসলামী ব‍্যাংক লিঃ বেনাপোল শাখা এর উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ব‍্যাংকের ব‍্যবস্থাপক  শরিফুল ইসলাম ও অপারেশন ম‍্যানেজার মাহবুবুর রহমান  এর সভাপতিত্বে এ অনুষ্ঠান টি করেন।
এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব নজরুল ইসলাম সত্বাধিকারী মেসার্স নজরুল ইসলাম ব‍্যাবসায়ী বেনাপোল , ইসহাক আলী ব‍্যাবসায়ী সত্বাধিকারী মেসার্স কৃষি কর্নার বেনাপোল, জালাল হোসেন ব‍্যাবসায়ী সত্বাধিকারী মেসার্স আলম এন্টারপ্রাইজ বেনাপোল, রাশেদুজ্জামান ব‍্যাবসায়ী সত্বাধিকারী মেসার্স রাশেদ ক্লথ ষ্টোর বেনাপোল। আল-আরাফাহ্ ইসলামী ব‍্যাংক লিঃ বেনাপোল শাখা এর ব‍্যবস্থাপক তার বক্তব্যে বলেন বাঙালির ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সকল প্রেরণার উৎস। তার জীবন আমাদের চলার পথের এক বড় শিক্ষার, এত সুন্দর জীবন চিন্তার এই বিশ্ব নেতার আজ জন্মদিন ।
উক্ত অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব‍্যাংক বেনাপোল শাখার অপারেশন ম‍্যানেজার  মাহবুবুর রহমান  বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমাদের বেশি বেশি পড়তে হবে । জাতির পিতার আদর্শ লক্ষ্য বাস্তবায়নের জন্য সকল জাতিকে ঐক‍্যবোধ‍্য থাকতে হবে।
আলোচনা সভা শেষে অতিথি ও আল-আরাফাহ্ ইসলামী ব‍্যাংক লিঃ বেনাপোল শাখার সকল সদস্যদের সাথে নিয়ে জন্ম দিনের কেক কাটেন , কেক কাটার সাথে সাথে শ্লোগান শুরু হয়, শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন, শুভ শুভ দিন, জাতির পিতার জন্মদিন, এই শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো পুরো আল-আরাফাহ্ ইসলামী ব‍্যাংক বেনাপোল শাখার সভাকক্ষে ।


এ ক্যটাগরির আরো খবর..