× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

ডেস্ক

আমার বাংলাদেশ পার্টির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক

রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্ট)র সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আজ। সূচি অনুযায়ী, বিকেল ৩টায় কমিশনের সঙ্গে সভা হবে এবি পার্টির।

এতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ অন্য সদস্যরা উপস্থিত থাকবেন। আর এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন।

জানা গেছে, এবি পার্টি ১৬৬টি সুপারিশের ১০৮টিতে একমত, ৩২টিতে ভিন্নমত ও ২৬টিতে আংশিক একমত জানিয়েছে।

এর আগে, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন সংস্কারে গঠিত পাঁচটি কমিশনের ১৬৬ সুপারিশে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চায় কমিশন। এতে ২৮টি দল তাদের মতামত দিয়েছে।

মতামত দেওয়া দলগুলোর সঙ্গে গত ২০ মার্চ থেকে প্রথম দফার সংলাপ শুরু হয়েছে। ইতোমধ্যে এলডিপি, খেলাফত মজলিস, লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে দলগুলোর জমা দেওয়া মতামত নিয়ে আলোচনা করেছে কমিশন।

কমিশনের সমন্বয়কের দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার গণমাধ্যমকে বলেছেন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা হবে।

প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হবে, সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতিতে সই হবে জুলাই সনদ।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা ও বহিষ্কৃতদের সমন্বয়ে রাজনৈতিক উদ্যোগ ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে সংগঠনটিকে রিসার্চ উইং হিসেবে রেখে ২০২০ সালের ২ মে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। এটি বাংলাদেশে জামায়াতে ইসলামীর বিকল্প কোনো দল হিসেবে সমালোচিত হলেও এর প্রতিষ্ঠাতারা দাবি করেন যে এটি একেবারেই স্বতন্ত্র একটি দল হিসেবে আত্মপ্রকাশ করবে। ২০২৩ সালের অক্টোবরে ভাঙনের মুখে পড়ে এবি পার্টি। দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা আকস্মিক দল ছেড়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ কল্যাণ পার্টিতে যোগ দেন।

২০২৪ সালের নির্বাচনের আগে দলটি নিবন্ধনের আবেদন করে এবং প্রাথমিক বাছাইয়েও উত্তীর্ণ হয়। ১৯ আগস্ট ২০২৪ তারিখে হাইকোর্টের দেওয়া রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অধ্যায় ৬-এর বিধান অনুযায়ী দলটিকে নিবন্ধন দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..