গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে এনডিএম এর সমর্থন

গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে এনডিএম এর সমর্থন

গাজায় ইসরায়েলের আগ্রাসী আক্রমণ ও বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালনে সমর্থন জানিয়েছে  সকলের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।

আজ ৭ এপ্রিল(সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন এনডিএম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আমরা মনে করি, বর্তমানে বিশ্বের সব মজলুমদের মারকাজ হলো গাজা৷ দখলদার ইসরায়েল পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় এই অঞ্চলে ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে৷ ইসরায়েলের হামলায় রাফা অঞ্চলে এখন পরিপূর্ণ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দখলদার এই জায়ানবাদী শক্তি অবকাঠামো, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আবাসিক ভবনগুলো পুরোপুরি ধ্বংস করেছে যা পুরো শহরকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার এক নীলনকশা।

এখানকার প্রায় ২১ হাজার অ্যাপার্টমেন্ট ধ্বংস করার পাশাপাশি ২৪টি সুপেয় পানির কূপের মধ্যে ২২টি ধ্বংস করা হয়েছে। অচল হয়ে পড়েছে রাফার ১২টি মেডিকেল সেন্টারের কার্যক্রম। খাবার এবং অক্সিজেনের অভাবে রাফা অঞ্চলে যে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা বিশ্ববাসীর জন্য লজ্জা। এনডিএম বিশ্বাস করে, ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ইসরায়েল এক দানবীয় দখলদার শক্তি ব্যতীত আর কিছুই নয়৷ ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে সবার আগে আরব বিশ্বকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে৷ সেইসাথে সব মুসলিম প্রধান দেশ এবং বিশ্বের সকল সভ্য গণতান্ত্রিক দেশগুলোকে মজলুম গাজাবাসীর পক্ষে অবস্থান নিতে হবে। রাফায় এই ভয়াবহ হামলার বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানাতে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানাচ্ছি৷ দোয়া করছি যেন মহান রব গাজাবাসীর সহায় হোন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।