পত্নীতলায় পুকুর থেকে আদিবাসী শ্রমিকের লাশ উদ্ধার

পত্নীতলায় পুকুর থেকে আদিবাসী শ্রমিকের লাশ উদ্ধার

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় পুকুর থেকে সুনিরাম (৫৫) নামে এক আদিবাসী শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমরার সকালে উপজেলার ছালিগ্রাম মধ্যপাড়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার কাশিপুর গ্রামের মৃত মোংলার ছেলে।

থানা পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় সুনিরাম। তারপর রাতে তিনি আর বাড়ি ফিরে আসেন নি। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তাকে পায় নি। সোমবার সকালে ছালিগ্রাম মধ্যপাড়া পুকুরে তার ভাসমান লাশ এলাকাবাসী দেখতে পান।

পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার ও শনাক্ত করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপালে মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী জানান, বিষয়টি নিয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি নিয়ে সন্দেহের সৃষ্টি হওয়ায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।