সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে ১ শত কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন আটঘর ইউনিয়ন পরিষদ।
আজ সোমবার সকাল ১১ টায় আটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শহিদুল হাসান খাঁন সোহাগের গোয়ালপাড়ার গ্রামের বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, আটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শহিদুল হাসান খাঁন সোহাগের বাবা মো: লিয়াকত আলী খাঁন, ইউপি সচিব মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য আক্কাস আলী আক্কাস, খবির হোসেন প্রমূখ।
উল্লেখ্য, খাদ্য সামগ্রী নিতে আসা সকলের মাঝে মাস্ক ও বিতরন করা হয়। সকলের মুখে মাস্ক পরানোর পরে লাইনে দাঁড় করিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় প্রত্যেককে চাল, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২টি সাবান বিতরন করা হয়।
জানা গেছে, গত কয়েক বছর যাবৎ সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বছরের বিভিন্ন সময়ে জেলার গরীব ও অসহায় মানুষের মাঝে সাহায্য প্রদান করে আসছেন।


