প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় স্বামী পরিত্যক্তা গৃহবধুর শ্লীনতাহানী ঘটিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। পুলিশ ঘটনাস্থালে গেলেও রহস্যজনক কারনে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এ নিয়ে ওই এলাকার সাধারন লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের খ্রীস্টীয় সম্প্রদায়ের অধির হালদারের স্বামী পরিত্যক্তা মেয়ে অনিমা হালদার বাশাইল গ্রামীন ব্যাংকের লোন প্রস্তাব শেষে রোববার রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে ভালুকশী (কাজী বাড়ি) সংলগ্ন উচু ব্রীজ এলাকায় পৌছলে স্থানীয় প্রভাবশালী ৩ ব্যক্তি অনিমার পথরোধ করে মোবাইল ছিনিয়ে নিয়ে একটি ঘরে ঢুকিয়ে তার শ্লীনতাহানী ঘটায়। এ সময় তার চিৎকারে লোকজন এড়িয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়। এ ঘটনার সংবাদ পেয়ে ওই রাতেই এসআই আ.হক ঘটনাস্থল গেলেও শ্লীনতাহানীর ঘটনায় জড়িতের নাম জানার পরেও রহস্যজনক কারনে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। ঘটনার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ নাম প্রকাশ করতে সাহস পাচ্ছে না। পুলিশ প্রশাসন ঘটনার সাথে জড়িতদের নাম জানার পরেও কোন ব্যবস্থা না নেয়ায় ওই এলাকার সাধারন লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। একটি প্রভাবশালী মহল ঘটনার সাথে জড়িতদের কাছ থেকে মেয়ের পরিবার ও প্রশাসনকে ম্যানেজের জন্য অর্থ হাতিয়ে নিলেও মেয়ের পরিবারকে হুমকি-ধামকি দিয়ে কোন অর্থ না দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, অভিযোগ না পাওয়ায় কোন ব্যবস্থা নিতে পারছি না।





