× Banner
সর্বশেষ
আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর

অনলাইন ডেস্ক

আইসিটির সকল সুযোগসুবিধা এখন নিভৃত পল্লীতেও মিলছে : কৃষিমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ১ নভেম্বর, ২০২১
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সরকার সফলভাবে এগিয়ে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ঢাকা, ১৬ কার্তিক (১ নভেম্বর) :  বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সকল সুযোগসুবিধা এখন নিভৃত পল্লীতেও মিলছে বলে উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।

আজ সচিবালয়ের অফিসকক্ষ থেকে অনলাইনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মুশুদ্দি রেজিয়া কলেজে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারাবিশ্বে সকল কর্মকাণ্ডে আইসিটির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃত্রিম বৃদ্ধিমত্তা, রোবটসহ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার যেভাবে বাড়ছে, জাতি হিসেবে টিকে থাকতে হলে এগুলোর ব্যবহারে পিছিয়ে থাকলে হবে না, এগুলো আমাদের শিখতে হবে। সে লক্ষ্যেই বর্তমান সরকার ২০০৮ সাল থেকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়া ও আইসিটির ব্যবহার সম্প্রসারিত করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ফলে আইসিটিতে বাংলাদেশ আজ অসাধারণ সাফল্য অর্জন করেছে, যা সারা পৃথিবীতে নন্দিত ও প্রশংসিত হচ্ছে।

ড. রাজ্জাক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদা ও সম্মানের দিক দিয়ে পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হয়েছে। আইসিটির ব্যবহার ও সুযোগসুবিধা ক্রমশ আরো প্রসারিত ও বিকশিত হচ্ছে। যার মাধ্যমে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা সারা পৃথিবীর সাথে সম্পৃক্ত ও কানেক্টেড হবে। তাদের জীবন-জীবিকার মান উন্নয়নে কাজ করবে এবং দেশের জন্য অবদান রাখবে।

আইসিটি বিভাগ ও বেসরকারি খাতের সহযোগিতায় আগামী ৫ বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ২০ হাজার শিক্ষার্থীকে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) পেশাজীবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনলাইনে বিপিও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কাযর্ক্রম শুরু করেছে বলে জানিয়েছে তথ্য প্রযুক্তি বিভাগ। কৃষিমন্ত্রী আজ টাঙ্গাইলে ধনবাড়িতে মুশুদ্দি রেজিয়া কলেজে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কলেজের ১৩০ জন শিক্ষার্থী বিপিও কাজের জন্য প্রয়োজনীয় ইংরেজি ভাষার ওপর ৬০ ঘন্টা ও জার্মান ভাষার ওপর ৮০ ঘন্টার প্রশিক্ষণ পাবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও গোল্ডেন হারভেষ্ট ইনফোটেক যৌথ উদ্যোগে www.bdskills.gov.bd অধীনে WELEARN প্ল্যাটফর্মের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। প্রশিক্ষণপ্রাপ্তদের ৫ হাজার জনের চাকুরির ব্যবস্থা করবে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট ইনফোটেক।


এ ক্যটাগরির আরো খবর..