× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

নিজস্ব প্রতিবেদক

অপারেশন থিয়েটারে শিশুর গালে থাপ্পড়, অভিযুক্ত সাময়িক বরখাস্ত

ACP
হালনাগাদ: রবিবার, ৮ মার্চ, ২০২৬
অপারেশন থিয়েটারে শিশুর গালে থাপ্পড়, অভিযুক্ত সাময়িক বরখাস্ত

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের অর্থপেডিক্স ওটিতে চিকিৎসা নিতে আসা রোগীকে শারীরিকভাবে নির্যাতনের ভিডিও গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পরে যাতে দেখা যায় যে, সেখানে কর্মরত অফিস সহায়ক জি এম নাজমুল হাসান শিশুটিকে নির্যাতন করেছেন মর্মে শিশুটি এবং তার অভিভাবক অভিযোগ করেছেন।

শিশু নির্যাতন প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। তার বিরুদ্ধে আনীত অভিযোগ-এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ৭ মার্চ ২০২৬ ইং তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শেরে-ই-বাংলা মেডিকেল কলেজহাসপাতাল, বরিশাল এর পরিচালক ব্রি. জেনারেল ডাঃ একে এম মশিউল মুনীর স্বাক্ষরিত পৃথক আরেকটি অফিস আদেশে এ বিষয়টি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আর এস ক্যাজুয়ালিটি ডাঃ মোঃ মাজাহারুল রেজওয়ান কমিটির সভাপতি, সিনিয়র স্টাফ অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন সদস্য এবং মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মোঃ হাসান মেহমুদ সদস্য সচিব ।


এ ক্যটাগরির আরো খবর..