× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সালথায় অগ্নিকান্ডে বৃদ্ধের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে এক বৃদ্ধের মৃত্যু ও ৩টি বসতঘর পুড়ে ছাই।  উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুট্টি  গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সালথা ফায়ার সার্ভিস ও নগরকান্দা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খলিশপুট্টি গ্রামের খোরশেদ মোল্যার বাড়িতে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় ঘরের মধ্যে থাকা বৃদ্ধ খোরশেদ মোল্যা (৮৫) বের হতে না পারায় আগুনে পুড়ে মারা যায়। খোরশেদ ঐগ্রামের মৃত ফুয়াম মোল্যার ছেলে। এতে ঐ বাড়ির ইউনুচ মোল্যা, মনির ফকির, ওহিদ ফকিরের ৩টি বসত ঘর ১টি রান্না ঘর ও একটি গোয়াল ঘর পুড়ে যায়।
সালথা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুইটি টিম ও নগরকান্দার একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বস্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..