৮৪নং লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হলেন দেবেন্দ্রনাথ বিশ্বাস

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ৮৪ নং লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ৮৪ নং লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে।

মোট ভোটারের সংখ্যা ১১টি এরমধ্যে ৬টি ভোট পেয়ে বেসরকারী ফলাফলে সভাপতি নির্বচিত হয়েছেন দাতা সদস্য বাবু দেবেন্দ্রনাথ বিশ্বাস। তার নিকটতম প্রতিন্দন্ধী বাবু বিষ্ণুপদ বিশ্বাস তিনি ভোট পেয়েছেন ৫টি। এসময় প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ নাসিমা আক্তার সঙ্গে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, বীরমুক্তিযোদ্ধা মোঃ রওশন ইসলাম গরীব, বাবু নীরোদ কুমার শিকদার, মোঃ বশির আহম্মেদ বাচ্চু, মোঃ হাসানুজ্জামান, অমল কৃষ্ণ বিশ্বাস, মোঃ আব্দুস সালাম মোল্যা, ইউপি সদস্য মোঃ সবুর, মোঃ সেলিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।