× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

২০ বছরে প্রথম দাম বাড়ল

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: এক লিটার জ্বালানি তেলের দাম শূন্য দশমিক শূন্য ১ ডলার (০.০১) ভেনিজুয়েলায়। এই দামে ২০ বছর ধরে জ্বালানি তেল বিক্রি হয়েছে দেশটিতে।

এবার সেই দাম বাড়ানো হচ্ছে। তবে এক লাফেই ৬০০০ শতাংশ অর্থাৎ ৬০ গুণ।

তেলের দাম ৬ হাজার শতাংশ বাড়ানোর পরও বিশ্বে সবচেয়ে কম দামে তেল বিক্রির রেকর্ড ভেনিজুয়েলারই থাকবে বলে জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

ভেনিজুয়েলায় জনগণের সুবিধার কথা মাথায় রেখে তেলের দাম সবসময় সর্বনিম্ন রাখা হয়েছে।

ভেনিজুয়েলা কয়েক বছর ধরে অর্থনৈতিক মন্দায় ভুগছে। মূল্যস্ফীতি চরম আকার ধারণ করেছে দেশটিতে। এসব সমস্যা থেকে বের হয়ে আসার উদ্যোগ হিসিবে প্রেসিডেন্ট মাদুরো তেলের দাম বাড়ানো উদ্যোগ নিয়েছেন।

তেলের দাম বাড়ানোর কারণে বছরে ৮০০ মিলিয়ন ডলার সাশ্রয় হবে ভেনিজুয়েলা সরকারের। তবে প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, যে পরিমাণ দাম বাড়ানো হচ্ছে, তা প্রকৃত অর্থে তেমন কোনো বৃদ্ধিই নয়।


এ ক্যটাগরির আরো খবর..