× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

বর্তমান পেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়া সুযোগ নেই। অর্থনীতির যে অবস্থা বর্তমান সরকার পূর্বের সরকার থেকে পেয়েছে তা কাটিয়ে উঠতে পারলে এলডিসি নিয়ে চিন্তা ভাবনা করা হবে। বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী আজ ৫ এপ্রিল ঢাকায় আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে ‘National Multstakeholder Consultation on Bangladesh’s Graduation Readiness Assessment’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অস্থিরতা কাটানোর জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব শুধু বাংলাদেশে নয় সারাবিশ্বে পড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করছে সরকার।

আমির খসরু বলেন, দেশের অর্থনৈতিক অস্থিরতা ছাড়াও ঋণ পরিশোধের ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যা হচ্ছে। আগামীতে কস্ট অফ ফাইনান্সিং মাথায় রেখে দেশের ফাইন্যান্সিংয়ের চিন্তা করতে হবে।

মন্ত্রী আরো বলেন, আমাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করে, দেশের ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে আমরা নির্ধারণ করব কখন এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যেতে পারবো। জনগণের কাছে নির্বাচনি ইশতিহারের মাধ্যমে আমরা যে ওয়াদা করেছি সেটা সময়মতো বাস্তবায়নের চেষ্টা করছি। ফ্যামিলি কার্ড বিতরণসহ আমরা কিছু কাজ বাস্তবায়ন করেছি। এ সকল কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হলে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাব।


এ ক্যটাগরির আরো খবর..