× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়ন বিষয়ে সরকারে উচ্চ পর্যায়ের দিকনির্দেশনা চায় অর্থ মন্ত্রণালয়।

রোববার (৫ এপ্রিল) এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে, যেখানে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এর আগে অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। গত ২২ জানুয়ারি কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন ধাপে বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়।
 
কমিশনপ্রধান জাকির আহমেদ খান প্রতিবেদনের জমা দেয়ার সময় জানিয়েছিলেন, সুপারিশ বাস্তবায়নের জন্য প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় প্রয়োজন হবে। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীর জন্য সরকারের মোট ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।
 
অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, কমিশনের প্রতিবেদন জমা দেয়ার পর তা কার্যকর করার আগে কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এর অংশ হিসেবে গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এই কমিটি জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন যাচাই-বাছাই করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে।
 
পরবর্তী কার্যক্রম শুরু হবে এই সুপারিশের ভিত্তিতে। তবে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের কারণে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় পর্যালোচনা কমিটি এখনও কাজ শুরু করতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..