× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

হঠাৎ বৃষ্টিতে বোরো চাষীদের মাথায় হাত

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ধান চাষের কেন্দ্র বিন্দু। কারণে অকারণেই কৃষকের কান্না চোখে পড়ে প্রতিনিয়ত। সরকারের মহতি উদ্যেশ্য ১০ টাকা দরে চাল খাওয়ান। প্রভাব পড়েছে কৃষকের উৎপাদিত ধান চাষে।

প্রতি বস্তা ধান ৬৫০ থেকে ৭০০ টাকা দরে বিক্রী করতে হচ্ছে । যার উৎপাদিত খরচ প্রায় ১০০০ টাকা। তাছাড়া অনেকে বর্গা নিয়ে ধান চাষ করেছে তাদের বেহল দশা হয়ে দাঁড়িয়েছে। এদের ব্যয় খরচ আরো বেশী। হঠাৎ বৃষ্টি সব এলোমেলো করে দিলো। পাকা আধা পাকা ধান পানির নীচে তলিয়ে গেছে। নষ্ট হতে বসেছে। ধান কাটার লোক পাওয়া যাচ্ছেনা। প্রতি জনকে ৫০০ টাকা মজুরী দিতে হচ্ছে। তবুও লোক সংকট। জোঁকের ভয়ে অনেকে ধান কাটতে চাচ্ছেনা। বাধ্য হয়ে জন কামলা ছাড়াই ধান কাটতে হচ্ছে অনেককে। ফলনে অনেক ঘাটতি হবে।

লোকসানের বোঝা বইতে গিয়ে বেসামাল হয়ে পড়ছে এবারের ধান চাষীরা। অপরদিকে কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহের প্রক্রিয়া থাকলেও কোন কৃষকের ভাগ্যে জোটেনা সরকারের দেয়া ক্রয় মুল্য।

অসহায় কৃষকের কথা ভেবে তাদের পাশে সরকারের দাঁড়ানো জরুরী বলে সুধিমহলের অভিমত।


এ ক্যটাগরির আরো খবর..