× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে পানির স্রোতে ভেঙ্গে গেল রাস্তা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হওয়ায় ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের জালালী মৌজায় পানির স্রোতে ভেঙ্গে যায় পাকা রাস্তা। এতে চলাচল করতে চরম অসুবিধায় পড়েছেন জালালী ও আরাজী মৌজার তিন হাজার মানুষ।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সরেজমিনে দেখা যায়, সেখানে একটি কালভাট ছিল কিন্তু গত দুই বছর আগে মোজাম্মেল হক কালভাটের পিছনে ১২ শকত জমি ক্রয় করে বাড়ী নির্মান করে। কালভাটটি বন্ধ করে দেওয়ায় গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে ওই এলাকায় বন্যার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি পাকা রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে বিপরিত পাশের চলাচলের রাস্তাটি পানির স্রোতে ভেঙ্গে যায়।
পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এলাকার যাতায়াতের চরম ব্যাঘাত ঘটছে।
এ ব্যাপারে এলাকাবাসী পানি নিষ্কাশনের ব্যবস্থা ও যাতায়াতের রাস্তাটি পুণঃনির্মাণে সরকারের নিকট সহযোগিতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..