× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

স্বাধীনতা পুরস্কার পেতে চলেছেন পাটমন্ত্রীসহ ৯ বিশিষ্ট ব্যক্তি

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ জাতীয় পর্যায়ে  গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বস্ত্র ও পাটমন্ত্রীসহ ৯ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার ২০২০-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে বাংলাদেশ সরকার।

আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার এ সম্মাননা পাচ্ছেন। অন্যদের মধ্যে এ পুরস্কার পাচ্ছেন কমান্ডার (অব.) আবদুর রউফ (মরণোত্তর), মুহাম্মদ আনোয়ার পাশা (মরণোত্তর) ও আজিজুর রহমান। চিকিৎসাবিদ্যায় এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির।

এবার সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা এস এম রইজ উদ্দিন আহম্মদ, সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার। শিক্ষায় অবদানের জন্য প্রতিষ্ঠান হিসেবে এই স্বাধীনতা পুরস্কার পেতে যাচ্ছে ভারতেশ্বরী হোমস্। স্বাধীনতা পদকের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৫ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিচ্ছে সরকার।


এ ক্যটাগরির আরো খবর..