× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমেই শিক্ষা পূর্ণতা পায় -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শিক্ষা পূর্ণতা পায় না। এর সঙ্গে প্রয়োজন খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সমন্বয় ঘটানো। আর এর মাধ্যমেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর নটরডেম কলেজ প্রাঙ্গণে নটরডেম নাট্যদল আয়োজিত ‘10th Notre Dame Carnival: The Rejuvenation 2020’ শীর্ষক নাট্যোৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সি এসসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তৃতা করেন নাট্যজন ড. ইনামুল হক ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন ঝুনা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন নটরডেম নাট্যদলের প্রতিষ্ঠাতা ও দৈনিক অধিকার এর সম্পাদক মোঃ তাজবীর হোসাইন এবং নাট্যোৎসব পরিচালনা পরিষদের সভাপতি সায়ন্ত সরকার। স্বাগত বক্তৃতা করেন নটরডেম নাট্যদলের মডারেটর মোঃ আক্তারুজ্জামান।

পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের আয়োজনে ৫১ জন চিত্রশিল্পীর বাছাইকৃত শিল্পকর্ম নিয়ে মুক্তির দূত-২ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..