× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

সৌদি আরবে ছাদ ধসে মৃত্যু- বাড়ি ফেরা হল না জসিমের

admin
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুরঃ ভাগ্যের চাকা ঘুরাতে বিদেশ পাড়ি। ২০১১ সাল থেকে পরিবার-পরিজন ছেড়ে একটু ভালো উপার্জনের আশায় সৌদি আরব পারি জমান মাদারীপুরের শিবচরের জসিম উদ্দিন। দুই কন্যা, এক পুত্র সন্তান ও স্ত্রী নাজমা আক্তার নিয়ে পরিবার নিহত জসিম উদ্দিনের। এ বছরের আগামী বছরের প্রথম দিকে বাড়িতে ফেরার কথা থাকলেও ভাগ্যের নির্মম পরিহাস পাল্টে দিয়েছে সব চিত্র।

শনিবার সৌদি আরবের রিয়াদে একটি বাড়ির ছাদ ধসে মারা যান শিবচরের জসিম উদ্দিন (৪০)। এ সময় মারা যান আরো এক বাংলাদেশী। নিহত জসিম উপজেলার কুতুবপুর ইউনিয়নের ডিক্রিরচর এলাকার মৃত ছলিমউদ্দিন ঢালীর ছেলে।

শনিবার বাড়িতে মৃৃত্যুর খবর পৌছালে দিশেহারা হয়ে  পরেন স্ত্রী-সন্তান-স্বজনেরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে থমকে গেছে পুরো পরিবারটি।
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা, মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের ৩ সন্তানের জনক জসিম উদ্দিন ঢালী ২০১১ সালে সৌদি আরব যান।
গত শনিবার রাতে মৃত্যুর খবর পৌঁছালে কান্নায় ভেঙ্গে পরেন স্বজনরা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পরে পরিবারটি। নিহতদের পরিবারসহ এলাকাবাসীর একটাই চাওয়া লাশ দ্রুত ফিরিয়ে আনা হোক দেশে।

নিহত জসিমের বড় ভাই নুরুল ইসলাম ঢালী বলেন, ‘ভাইয়ের এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। সরকারের কাছে একটাই চাওয়া জসিমের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।’

কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আব্বাস আলী মুন্সী বলেন, ‘সরকারিভাবে নিহতের পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।’

শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে সৌদি আরবের রিয়াদের আলখারিজে ভবনের ছাদ ধসে মারা যান দুই বাংলাদেশী। এ সময় আহত ২ জনকে স্থানীয় হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..