× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

সুখ সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য নয়

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: নতুন এক গবেষণায় দেখা গেছে, সুখ মানুষের উপকারে আসে না।

‘দ্য ল্যান্সেট’ নামক একটি সংস্থা গত দশ বছর ধরে ব্রিটেনের দশ লাখ নারীর সঙ্গে কথা বলে এক সমীক্ষা-প্রতিবেদন প্রকাশ করেছে। যেখান থেকে জানা যাচ্ছে সুখ মানুষের স্বাস্থ্য বৃদ্ধি ঘটায় না, এমনকী বেশি দিন বাঁচতেও সাহায্য করে না৷ মানুষ কতদিন বাঁচবে সেটা কোনও মতেই সে কতটা সুখী তার উপর নির্ভর করে না৷

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্ট্যাটিসটিক্স এবং এপিডেমিওলজি-র অধ্যাপক এবং এই গবেষণার সঙ্গে যুক্ত স্যার রিচার্ড পেটো জানিয়েছেন, ‘গোমড়া-মুখোদের পক্ষে এটা খুবই সুখবর৷ যা সত্যি নয়, সেটা বিশ্বাস করা মোটেই কাজের কথা নয়৷ কারণ, স্বাস্থ্য এবং শরীর নিয়ে বিশ্বাস করার মতো সত্যি তত্ত্ব অনেক রয়েছে৷’

এই নতুন সমীক্ষায় দেখা গিয়েছে কার্য এবং কারণের মধ্যে অনেক পার্থক্য রয়েছে৷ অসুখীভাব মানুষকে কোনও মতেই অসুস্থ করে তোলে না বরং তার বিপরীতটাই ঘটে৷ ১৯৯৬ সাল থেকে শুরু করে ২০০১ সাল পর্যন্ত নেওয়া এই সমীক্ষায় বেছে নেওয়া হয়েছিল ১০ লাখ নারী। যাদের বয়স ৫০ থেকে ৭০-এর মধ্যে৷ তাঁদের দেওয়া হয়েছিল লম্বা এক প্রশ্নপত্র, যেখানে জানতে চাওয়া হয়েছিল তাঁদের অসুস্থতার বিস্তৃত রেকর্ড৷ এটাও জানতে চাওয়া হয়েছিল, এই দীর্ঘ সময়ে তাঁরা কতবার সুখী থেকেছেন এবং সেই সময় তাঁদের স্বাস্থ্য এবং অসুস্থতা (যেমন রক্তচাপ, ডায়াবেটিস, অ্যাজমা, আর্থারাইটিস ইত্যাদি) কেমন ছিল৷

রিচার্ড পেটো বলেন, ‘সুখী থাকার প্রসঙ্গ এই প্রশ্নপত্রে ছিল কারণ সবাই অকারণে কেবল সুখীই হতে চান৷’

এই ১০ লাখ নারী প্রশ্নপত্রের উত্তর জড়ো করে যে বিশ্লেষণ-ফলাফল পাওয়া গিয়েছে তাতে দেখা গিয়েছে অসুখীভাব এবং মানসিক চাপ কোনওভাবেই মৃত্যু-সম্ভাবনা বাড়িয়ে তোলে না৷ তবে পুরুষদের ক্ষেত্রে এই ফলাফল কী হবে সেটা স্পষ্ট নয়৷ অন্তত সমীক্ষার অর্ন্তগত ৫ লাখ নারী মূলত অসুখী, কিন্তু তাঁরা সবাই দিব্বি সুস্থ আছেন এবং তাঁরা আশা করছেন আরও কয়েক দশক তাঁরা সুস্থভাবেই বেঁচে থাকবেন৷

সমীক্ষা-বিশ্লেষণে আরও বলা হয়েছে যদিও অসুখীভাব স্বাস্থ্যের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবু এই রকম মনের অবস্থা কিছু ক্ষতি করতে পারে৷ এই ক্ষতি বাড়িয়ে দিতে পারে আত্মহত্যার প্রবণতা অথবা অতিরিক্ত মদ্যপানে আসক্তি৷

রিচার্ড পেটো মন্তব্য করেন, ‘এই নতুন সমীক্ষার ফলাফল নিশ্চিতভাবে অসুখীভাব নিয়ে মানুষের মনোভাবের বদল ঘটাবে৷ কিন্তু দুঃখের ব্যাপার হল মানুষ তা সত্ত্বেও বিশ্বাস করে অসুখীভাব কিংবা মানসিক চাপ হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণ।’


এ ক্যটাগরির আরো খবর..