গণমাধ্যমে তামাকজাত দ্রব্যের কোনো প্রকার বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ

গণমাধ্যমে তামাকজাত দ্রব্যের কোনো প্রকার বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ অধিকতর শক্তিশালী করতে আইনটি সংশোধনপূর্বক ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ শিরোনামে গত ১০ এপ্রিল, ২০২৬ মহান জাতীয় সংসদে পাস এবং অবিলম্বে কার্যকর করে জারি করা হয়েছে। সংশোধিত এই আইনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপস, সিনেমা, নাটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও প্রদর্শন সংক্রান্ত নিম্নরূপ বিধান করা হয়েছে।
 “কোনো প্রেক্ষাগৃহে, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ইন্টারনেট মাধ্যম, ওয়েবসাইট, ওয়েবপেইজ, ইলেক্ট্রনিক মেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাক বা তামাকজাত দ্রব্য-সম্পর্কিত কোনো বিজ্ঞাপন প্রচার করিবেন না বা করাইবেন না;
 বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত, বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্য ও ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ব্যবহারের দৃশ্য ও তামাকজাত দ্রব্য বা দ্রব্যের মোড়ক টেলিভিশন, রেডিয়ো, ইন্টারনেট, ওটিটি (Over The Top-OTT) প্ল্যাটফর্ম, অ্যাপস (Apps), মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধামে প্রচার, প্রদর্শন বা বর্ণনা করিবেন না বা করাইবেন না।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।