সিলেটে ছাড়ছে না দূরপাল্লার বাস, চলছে ট্রেন

সিলেটে ছাড়ছে না দূরপাল্লার বাস, চলছে ট্রেন

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে ৩১ অক্টোবর মঙ্গলবার সিলেটে চলছে না কোনো বাস। সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি সামান্য পরিমাণে চলছে। এদিকে, দূরপাল্লার বাস বন্ধ থাকায় চাপ বেড়েছে ট্রেনে। সকাল থেকেই সিলেট হতে শিডিউলমতো ছেড়ে গেছে সকল ট্রেন।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, যাত্রী নেই তাই সিলেটে কোনো বাস চলছে না। তাছাড়া পথে বের হলে গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই পরিবহণ শ্রমিকরা গাড়ি নিয়ে বের হতে চাচ্ছেন না।

সিলেট রেল স্টেশন মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো যথাসময়ে সিলেট ছেড়ে গেছে ট্রেন।

তিনি বলেন, আজ ট্রেনে যাত্রীর চাপ একটু বেশি। হয়ত বাস চলছে না এজন্য এমন হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।