বেতন বাড়ানোর দাবি এবং নিহতের ঘটনায় গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ

বেতন বাড়ানোর দাবি এবং নিহতের ঘটনায় গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ

বেতন বাড়ানোর দাবি এবং পোশাক শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরে শ্রমিক-পুলিশ চলছে দফায় দফায় সংঘর্ষ।  

আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। গাজীপুরে টায়ার ও মালামাল জ্বালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকরা। এ সময় তারা দোকান-পাট, হাসপাতাল ভাঙচুর করে। বিক্ষোভ থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়েছে। উত্তেজিত শ্রমিকেরা ফাঁড়ির ফটক, কার্যালয়ের কাচ ও সাইনবোর্ড ভাঙচুর করেছেন। পুলিশ বাধা দিলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মৌচাক, সফিপুর, কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ এলাকা ‘রণক্ষেত্র’ পরিণত হয়।

শ্রমিকদের দাবি, সোমবার দুই শ্রমিক হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ২৩ হাজার টাকা বেতন বৃদ্ধিতে তারা এ বিক্ষোভ করছেন। সাত দিন ধরে শ্রমিকদের অসন্তোষের কারণে আজ থেকে গাজীপুরের অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা বন্ধ থাকলেও আজ সকালে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ আছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আজ সকাল থেকে মৌচাক বাজার এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কে ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন তারা। শিল্প পুলিশ ও থানা-পুলিশ তাঁদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে শত শত শ্রমিক ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধাওয়া দেন। আত্মরক্ষার্থে পুলিশ মৌচাক বাজার এলাকায় অবস্থিত কালিয়াকৈর থানাধীন পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।