× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

সিরাজগঞ্জ-১ নাসিম পুত্র ও  ঢাকা-১৮ আসনে হাবিব আ. লীগের প্রার্থী

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
আ. লীগের প্রার্থী

সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আসন  তার ছেলে তানভীর শাকিল জয়কে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।  আর সাবেক মন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হাবিব হাছান৷

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্তভাবে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের মৃত্যুতে এ আসন দু’টি শূন্য হয়৷

ওবায়দুল কাদের নেতাকর্মীদের প্রতি সব ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..