ডোবায় মিললো অজ্ঞাত যুবতীর বস্তাবন্দি মরদেহ

ডোবায় মিললো অজ্ঞাত যুবতীর বস্তাবন্দি মরদেহ
সুজন পাল নোয়াখালীঃ  নোয়াখালীর সদর উপজেলায় ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় (২৫) বছর বয়সী এক অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের করমুল্যাহপুর গ্রামের একটি ডোবা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে তাৎক্ষণিক ওই যুবতীর নাম ঠিকানা জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।