× Banner
সর্বশেষ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক

কাশ্মীর হামলার বড়সড় প্রভাব বিনোদন জগতে, কি সিদ্ধান্ত নিলেন শাহরুখ পুত্র?

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
প্রভাব বিনোদন জগতে

কাশ্মীর হামলার ঘটনা বড়সড় প্রভাব ফেলেছে বিনোদন জগতে। একজোট হয়ে প্রতিবাদে সোচ্চার হতে দেখা গিয়েছে নামীদামী তারকাদের। পহেলগাঁও হামলার জেরে সম্প্রতি বড় সিদ্ধান্ত নিয়েছেন গায়ক অরিজিৎ সিং। নিজের কনসার্ট বাতিল করেছেন তিনি। এবার পদক্ষেপ করলেন শাহরুখ খান পুত্র আরিয়ান খানও।

আগামীকাল শহরে আসার কথা ছিল আরিয়ানের। নিজের পানীয়ের ব্র্যান্ড কলকাতায় লঞ্চের পাশাপাশি একটি গ্র্যান্ড পার্টির আয়োজনও করেছিলেন তিনি। বহু তারকা খচিত সেই পার্টি বাতিল করা হয়েছে। পহেলগাঁওতে যা ঘটেছে তারপর আর আনন্দ করার কথা ভাবতেই পারছেন না তাঁরা। সেই কারণে পার্টি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, টলিপাড়া থেকে নুসরত জাহান, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, ঐন্দ্রিলা সেন, সুস্মিতা চট্টোপাধ্যায়, তৃণা সাহার মতো অভিনেত্রীরা নাকি আমন্ত্রণ পেয়েছিলেন ওই পার্টির (Aryan Khan)। অন্যদিকে বলিউড থেকে সুহানা খান, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর এবং প্রীতি জিন্টার থাকার কথা ছিল পার্টিতে। পাশাপাশি কেকেআর এর কয়েকজন তারকা ক্রিকেটারও উপস্থিত থাকার কথা ছিল বলে শোনা গিয়েছিল। উল্লেখ্য, আগামীকাল ২৬ শে এপ্রিল কলকাতা বনাম পঞ্জাবের খেলা রয়েছে ইডেনে।

অন্যদিকে আগামী ২৭ শে এপ্রিল চেন্নাইয়ে কনসার্ট হওয়ার কথা ছিল অরিজিতের। কিন্তু কাশ্মীরে হামলার ঘটনায় বাতিল হল সেই কনসার্ট। কনসার্টের আয়োজকদের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে কনসার্ট বাতিলের কথা জানিয়ে বলা হয়েছে, এই সিদ্ধান্ত শুধু আয়োজকদের একার নয়। মিলিত ভাবে অর্থাৎ অরিজিতের (Arijit Singh) থেকে মত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা টিকিট কেটে ফেলেছেন ইতিমধ্যেই, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..