× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ডেস্ক

ভারত-পাকিস্তান বর্ডারে আবারো গোলাগুলি

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
ভারত-পাকিস্তান বর্ডার

ভারত-পাকিস্তান বর্ডারে আবারো গোলাগুলি। পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ভারত-পাক নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির খবর পাওয়া গেছে।

শনিবার (২৬ এপ্রিল) ভারতের গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতও।

সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবরও গোলাগুলি হয়।

এই পরিস্থিতিতে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত-পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক আখ্যা দেন। বলেন, ভারত-পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিটিয়ে নেবে।

তিনি বলেন, কাশ্মীরে যুদ্ধ তো শতাব্দী পুরোনো। আমি ভারতেরও খুব কাছের, পাকিস্তানেরও। তারা নিজেরাই সমাধান বের করে নেবে।

এর আগে মার্কিন পররাষ্ট্র দফতরও জানায়, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন কোনো অবস্থান না নিলেও তারা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়াও যুক্তরাজ্য সরকার তাদের নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয়পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চায় তেহরান। এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয়পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকার তেহরানের রয়েছে বলেও মনে করেন তিনি।

তবে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে খোদ উত্তেজনা বাড়িয়ে চলেছে দুই দেশই। শুক্রবার সিন্ধু নদের পানিচুক্তি নিয়ে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে বসেন ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল। পরে হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধুর এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান। এ জন্য ব্যবস্থা করছেন তারা।

এর আগে, ভারত যদি পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে সেটিকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর মধ্যে সিন্ধু পানি চুক্তির প্রধান পর্যবেক্ষক বিশ্বব্যাংককে না জানিয়ে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে উঠে আসে দ্য হিন্দুর প্রতিবেদনে। তবে ভারতীয় এক কর্মকর্তার দাবি, পাকিস্তানকে আগেই জানিয়ে দেয়ায় বিশ্বব্যাংককে জানানোর কোন প্রয়োজন নেই।


এ ক্যটাগরির আরো খবর..