সালথায় হাজ্বী আব্দুস সোবাহান ফাউন্ডেশনের ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

সালথায় হাজ্বী আব্দুস সোবাহান ফাউন্ডেশনের ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় হাজ্বী আব্দুস সোবাহান ফাউন্ডেশনের উদ্যেগে ঈদের শাড়ী-লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকাল ৩টায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামে  হাজ্বী সাহেব আলীর বাড়িতে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
হাজ্বী আব্দুস সোবাহন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ব্যতিক্রম পাবলিকেশনস এর পরিচালক হাজী মোঃ সাহেব আলী বলেন, প্রতি বছরের ন্যায় এবার করোনায় ক্ষতিগ্রস্ত ও পবিত্র ঈদ উপলক্ষে ৫শতাধিক দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, আলু, তেল, লবন, দুধ, চিনি, সেমাই ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। আমি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক মোঃ বেলায়েত হোসেন ও স্থানীয় ইকবাল হোসেন সহ আরো অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।