× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সালথায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে আটক-১

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Disability-rape-in-Saltha.jpg

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় শারীরিক প্রতিবন্ধী ২৩ বছরের এক কিশোরীকে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধ’র বিরুদ্ধে। এ ঘটনায় রশিদ মুন্সী (৫০) নামের ওই বৃদ্ধকে আটক করেছেন সালথা থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আটঘর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ধর্ষণের ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে সালথা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা ও ধর্ষিত কিশোরীর পরিবার সুত্রে জানা যায়, ধর্ষিতার বাবা একজন রিক্সাচালক। প্রতিদিনের মত গত ২৬ মার্চ সকালে তিনি রিক্সা চালাতে ফরিদপুর শহরে যান। বাড়িতে ওই প্রতিবন্ধী মেয়ে ও তার মা ছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে ওই প্রতিবন্ধীকে বাড়িতে একা রেখে তার মা ছাগল চড়াতে বাড়ির পাশে মাঠে যায়। এই সুযোগে বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী ওই কিশোরীকে ফুসলিয়ে গরুর থাকার গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত বৃদ্ধ। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তাদের চেষ্টায় মিমাংসা না হলে ধর্ষিত প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত গোলদার বলেন, ২৩ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধাকে আটক করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষিত প্রতিবন্ধীকে উদ্ধার করে তার স্বাস্থ্য পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..