মাদারীপুর প্রতিনিধি।। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকেই, এছাড়াও আদর্শে কিছু পার্থক্য থাকলেও থাকতেই পারে। তবে এক জায়গায় এক এক ইউনিটে এক মত হতে হবে, যে আমরা সাংবাদিক, সাংবাদিক আমাদের পেশা। সাংবাদিকগতা মানুষের জন্য দেশের জন্য মঙ্গলজনক, মঙ্গল বয়ে আনে সেই মানুষিগতা আপনাদের সৃষ্টি করতে হবে। সাংবাদিকদের জন্য এছাড়া প্রেসক্লাবে কল্যান তহবিল করা হয়েছে। বুধাবার রাতে মাদারীপুর প্রেসক্লাবে মাদারীপুর জেলা প্রশসাক মো. কামাল উদ্দিন বিশ্বাস এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান (এমপি) একথা বলেন।
সাংবাদিকদের একমত সৃষ্টির লক্ষে তিনি আরও বলেন আমি সড়ক পরিবহন সেক্টরে কাজ করি। সেখানে ৪৬বছর কাজ করছি। শ্রমিকরা আগে ছিল তিনটি ধারায় বিভক্ত, সেখানে সবাইকে নিয়ে একটি ইউনিট তৈরি করতে ১০ বছর সারা বাংলাদেশ ঘুরতে হয়েছে। আর যদি তাই না হতো হঠাৎ করে যে গাড়ীগুলো বন্ধ হয়ে গেল দুই শ্রমিক বিচারের রায়ের পর, ঠিক একদিন পর আমি ঘোষনা দেয়ার ১৫মিনিটি ও লাগে নাই গাড়ী চালু হতে।
প্রেসক্লাবের আহবায়ক মো. শাজাহান খান এর সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ আনসার উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিশ্বাস রাসেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ ফারুক আহমেদ, মহিলা সংস্থার চেয়ারপারসন পল্লবী হাসান। এসময় প্রেসকøাবের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস কে বিধায় সংবর্ধনা দেন নৌপরিবহন মন্ত্রীসহ মাদারীপুরের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এবং প্রেস ক্লাবের কল্যান তহবিলে বিদায়ে শেষ মুহর্তে জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস ১ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন।





