× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

রাজধানীতে আনসার সদস্যের গুলিতে পথচারী আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

পারু গুপ্তঃ রাজধানীর পল্লবী থানাধীন আলীনগর এলাকায় এক আনসার সদস্যের গুলিতে দিদারুল আলম অপু (২৭) নামের পথচারী এক যুবক আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অপুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পল্লবীর আলীনগরে আজ হ্যাভেলি প্রপার্টিজের জায়গা নিয়ে দুটি পক্ষের সংঘর্ষ চলছিল। এ সময় পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন অপু। এমন সময় ওই কোম্পানির এক আনসার সদস্যের গুলিতে অপু আহত হন। গুলিটি তাঁর ঘাড়ে বিদ্ধ হয়।

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, হ্যাভেলি প্রপার্টিজের মালিক হচ্ছেন আউয়াল। স্থানীয় মাঈনুদ্দিন নামের এক ব্যক্তি দাবি করে আসছেন যে, ওই জায়গায় তাঁর পৈতৃক সম্পত্তি আছে। এ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে ওই জায়গায় গেলে আউয়ালের লোকজন সঙ্গে মাঈনুদ্দিনের পক্ষের লোকদের সংঘর্ষ বাধে। এ সময় আনসার সদস্য গুলি ছুড়লে পথচারী অপু আহত হন।

ওসি আরো জানান, এ ঘটনায় দুই আনসার সদস্যসহ মাঈনুদ্দিনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..