কৃষি শ্রমিকদের যাতায়াত ও কাজের কথা চিন্তা করেই সহযোগীতার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

কৃষি শ্রমিকদের যাতায়াত ও কাজের কথা চিন্তা করেই সহযোগীতার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন , করোনাভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। বাড়ির আশপাশে একটি জায়গাও ফাঁকা রাখা যাবে না।। খালি জায়গায় তরি-তরকারি, ফলফলাদির গাছ লাগাতে হবে। কৃষি শ্রমিকদের যাতায়াত ও কাজের কথা চিন্তা করেই সহযোগীতার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য দিনাজপুর জেলার বীরগঞ্জে ও কাহারোল উপজেলায় ২০২৯-২০২০ অর্থ বছরে উফশী আউশ ধান প্রণোদনা প্রদান কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৮’শ চাষীদের মাঝে বিনামূলে বীজ ও সার বিতরণ কালে এসব কথা বলেন ।

কাহারোল উপজেলা ৩’শ ও বীরগঞ্জে ৫’শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষক প্রতি ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি ধান বীজ পাবেন ।

এসময় উপস্থিত ছিলেন কাহরোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর প্রমুখ ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।