সামাজিক দূরত্ব বজসয় রাখতে বোদা কাঁচাবাজার স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তর

সামাজিক দূরত্ব বজসয় রাখতে বোদা কাঁচাবাজার স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তর

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় সামাজিক দুরত্ব বজায় রাখতে বোদা বাজারের কাঁচাবাজার বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তর করা করা হয়েছে।

১৪ এপ্রিল (মঙ্গলবার) উপজেলা প্রশাসনের নির্দেশে স্থায়ী কাঁচাবাজার মার্কেট হতে অস্থায়ী ভাবে বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে স্থান পরির্বতন করা হয়। করোনা ভাইরাসের কারণে বোদা বাজারের বেশিভাগ দোকান পাঠ বন্ধ থাকলেও মানুষজন কাঁচাবাজারে ভিড় করছেন।

কাঁচা বাজারের জায়গা স্বল্পতার কারণে উপজেলা প্রশাসন ফাঁকা মাঠে কাঁচা বাজার স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী জানান, করোনা ভাইরাসের কারণে সমাজিক দুরত্ব বজায় রাখার কারণেই কাঁচাবাজার স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তার করা হয়েছে।

আগামীকাল বুধবার হতে প্রতিদিন সকাল ছয়টা থেকে দুপুর একটা পযন্ত খোলা মাঠে কাঁচা বাজার করতে সবাই সামাজিক দুরত্ব বজায় রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।