পত্নীতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক খুন

মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিন্টু (৩৫) নামে এক কৃষক খুন হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টায় উপজেলার নির্মইল ইউনিয়নের শ্যামপুর গ্রামের তার নিজ আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু ওই গ্রামের শফি উদ্দীনের ছেলে।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী নিহতের ঘটনা নিশ্চিত করে জানান,তিনি বৃহস্পতিবার সন্ধারাতে বাড়ির পাশে নিজ আমবাগানের র্নাসারি থেকে চারা উপত্তোলনের কাজ করছিলেন। বাগানের ভেতর ওত পেতে থাকা দুর্বৃত্তদের উপযুপরি ছুরিঘাতে তিনি খুন হন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।