ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ঢাকায় ধর্ম অবমাননা মামলা

ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ঢাকায় ধর্ম অবমাননা মামলা

মিঠুন ভট্টাচার্য্য শুভঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ঢাকায় সিএমএম আদালতে ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়ছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালতে (১৭নং আদালত) মামলাটি দায়ের করেন সমাজকর্মী ও সাবেক ঢাঃ বি ছাত্রলীগের নেত্রী স্মৃতি কনা বিশ্বাস। আদালত পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী রফিকুল ইসলাম ফারুক মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরী গত ৯ আগস্ট ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয় নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দিয়েছেন। সনাতন ধর্ম, ধর্মগ্রন্থ ও হিন্দু ধর্মের অবতার রামকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি রামায়ণ ও মহাভারত নিয়ে কটূক্তি করেছেন। এসব ধর্মগ্রন্থ নাকি মিথ্যাচার ও প্ররোচনায় ভরপুর? যা দেশের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীদের মনে আঘাত দিয়েছে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, একটা কাল্পনিক কাহিনিকে ভিত্তি করে ভারত রাম মন্দির প্রতিষ্ঠা করেছে। মহাভারত, রামায়ণ দুটোর মধ্যেই প্ররোচনা ও মিথ্যাচারের গল্প কাহিনী রয়েছে। তাদের গল্পকাহিনীর ওপর ভিত্তি করেই ৫০০ বছরের পুরোনা বাবরি মসজিদ ভেঙে সেখানে আজগুবি রাম মন্দির নির্মাণ করেছে ভারত। এটা ভারত জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে একটা কথাও বলিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।