জনগণের ভোটে সরকারে এসেছি, জনগণের কল্যাণে কাজ করে যাব -প্রধানমন্ত্রী

জনগণের ভোটে সরকারে এসেছি, জনগণের কল্যাণে কাজ করে যাব -প্রধানমন্ত্রী

বিএনপি জামায়াত নির্বাচন বাতিল করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। যাই হোক, জনগণের ভোটে আমরা সরকারে এসেছি, জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ৭ জানুয়ারি নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতা-সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বড় ধরনের অবদান রাখেন। সব আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের বড় অবদান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রবাসীরা আমাদের স্বাধীনতা-সংগ্রামে, যেকোনো আন্দোলনে অবদান রেখেছেন। যখন বাংলাদেশে মার্শাল ল’ জারি হয়, আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান। আপনারা আন্দোলন-সংগ্রাম করেন। জনমত সৃষ্টি করেন। এটা আমাদের জন্য বিরাট শক্তি।’

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, (বিএনপি) নিজেরা অফিসে তালা দেয়, আবার নিজেরাই ভাঙে। এ নিয়ে আবার গর্ববোধ করে যে, চাবি হারিয়েছে। চাবি গেল কোথায়? তালা তো তাদেরই দেওয়া ছিল। তাদের চাবি খোয়া যাবে, চাবি হারাবে, তারাও পথ হারাবে। তারা পথ হারানো পথিক হয়ে গেছে।

এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে টানা চার বারের প্রধানমন্ত্রী বলেন, এখনও চক্রান্ত শেষ হয়নি। এখনও শুনি তারা (বিএনপি-জামায়াত) আবার লাফালাফি করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।