মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মরহুম কেদাই মল্লিকের ছেলে মোঃ মাছিম মল্লিক ও ইদ্রিস মল্লিক এন্ড গং এর বাড়ির ভিতরে সরকারী জমি অবৈধভাবে দখল করে আছে বলে অভিযোগ পাওয়া যায়।
মধ্যআড়পাড়া গ্রামবাসীর অভিযোগ রাস্তার ধারে ল্যাট্টিন দেওয়ায় বৃষ্টির দিনে বৃষ্টির পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং দুর্গন্ধ যুক্ত পানিতে রাস্তা আবদ্ধ থাকে। যার দরুন সাধারণ মানুষের পথ চলাচল এবং মুসল্লিদের মধ্যআড়পাড়া জামে মসজিদে নামাজ পড়ার সময় এবং মক্তবে যাওয়ার সময় চরম সমস্যা হয় ও পুনরায় অজু করতে হয়। তাই মুসল্লিরা রাস্তার পানি নিস্কাশন, ল্যাট্রিন সরানো, রাস্তা পুনরায় সংস্কারের জন্য এবং মাছিম ও ইদ্রিস মল্লিকের বাড়ির মধ্যে সরকারি জায়গা বুঝে নেওয়ার জন্য আড়পাড়া ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেন।
এই আবেদনের পেক্ষিতে গত সোমবার সরেজমিনে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর এম সেলিম শাহ নেওয়াজ, সার্ভেয়ার মোর্শেদ রহমান এবং আমিন মোঃ আজাদ হোসেন কে দিয়ে জমি মেপে মাছিম এবং ইদ্রিসের বাড়ির জমি দাগ নং-৪২৯৮, খতিয়ান নং-১৪৬৭, মৌজা আড়পাড়া জামির পরিমান ১৯ শতাংশ জমি বুঝে দিয়ে চওড়া ৩৬ ফিট এবং লম্বা ১৬০ ফিট সরকারি জমি পাওয়া যায়।
এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বরুজ্জামান (বাবু) ও মোঃ জাকির হোসেন মোল্যা এবং ইউপি সদস্য মোঃ আবু বাহার শেখ (এবি) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ। বাড়ির মালিক মোঃ মাছিম এর সংঙ্গে আলাপ করলে তিনি বলেন আমি এ মাপ মানি কিন্ত সরকারী যায়গায় আমার দরকার। এমতবস্থায় রাস্তার জন্য মুসল্লিরা প্রশাসনের ও স্থানীয় সরকাররের দিকে তাকিয়ে আছেন তারা কি ব্যবস্থা করেন।
আরো জানা যায়, কিছু লোকের দাপটে মাছিম মল্লিকের ছেলে মোঃ মিঠু মল্লিক গ্রাম পুলিশের হুমকি প্রদর্শন এবং অপমান জনক কথাবার্তা বলেন। এই পরিস্থিতে মধ্য আড়পাড়া গ্রামবাসী মসজিদের রাস্তা মেরামতের ও সরকারি জায়গা বের করে নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।





