× Banner
সর্বশেষ
স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক

নাইকোর সকল সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশঃ হাইকোর্ট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ কানাডাভিত্তিক কোম্পানি নাইকোর সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) যৌথ চুক্তি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বৃহস্পতিবার এ আদেশ দেন। প্রসঙ্গত, ২০০৩ সালে বাংলাদেশে গ্যাস উত্তোলন ও সরবরাহের কাজ পায় কানাডাভিত্তিক কোম্পানি নাইকো। এ সময় তারা পেট্রোবাংলার সঙ্গে গ্যাস সরবরাহ ও কেনাবেচার চুক্তি করে, আর বাপেক্সের সঙ্গে করে একটি যৌথ উদ্যোগের চুক্তি। চুক্তি মোতাবেক ফেনী গ্যাসক্ষেত্র থেকে নাইকো গ্যাস উত্তোলন ও সরবরাহ করে। কিন্তু সুনামগঞ্জের ছাতকের টেংরাটিলায় কূপ খনন করতে গিয়ে কোম্পানিটি দুবার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর থেকে বাংলাদেশ নাইকোর কাছে ক্ষতিপূরণ দাবি করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..