ব্যাংকসহ ধামইরহাটে ৭টি সরকারী অফিসে দুর্ধর্ষ চুরি

ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধিঃ ব্যাংকসহ ধামইরহাটে  ৭টি সরকারী অফিসে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। নগদ টাকা ও মুল্যবান কাগজপত্র তছনছ করেছে চোরের দল।

সূত্র জানায়, ১৪ জানুয়ারী দিবাগত রাতে উপজেলার আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, উপজেলা হিসাব রক্ষন অফিস, উপজেলা ভুমি অফিস, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, উপজেলা মৎস্য অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস ও উপজেলা শিক্ষা অফিসে মুখোশধারী চোরের দল অফিসগুলোর দরজার তালা ভেঙ্গে ও পিছনের জানালার গ্রিল এবং লোহার হ্যাজবোল্ড, ক্যাচিগেট কেটে ভেতরে প্রবেশ করে। সিসিটিভি’র ফুটেজমতে ১৫ জানুয়ারী রাত ৩ টার দিকে চোরেরদল অফিস পাড়ায় এ হামলা চালিয়ে বিভিন্ন অফিসগুলোতে প্রবেশ করতে দেখা যায়।

এতে উপজেলা মৎস্য অফিসারের কক্ষ থেকে ৩৫ হাজার টাকা ও ভুমি অফিসের আলমিরা ভেঙ্গে সাড়ে ১০ হাজার টাকা ও বিভিন্ন অফিসের মুল্যবান কাগজপত্র চুরির খবর পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ও থানা পুলিশ চুরি যাওয়া অফিসগুলো পরিদর্শন করেছেন। এ সময় ইউএনও গনপতি রায় বলেন, ‘পাতালে থাকলেও যে কোন মুল্যে চোরের দলকে আটক করা হবে।

এ সময় সংশ্লিষ্ট ব্যাংক ও অফিস প্রধানদের দায়িত্বরত নৈশ্যপ্রহরীদের প্রশাসনিক ব্যবস্থা ও তাৎক্ষনিক সাসপেন্ডের নির্দেশ প্রদান করেন।  উল্লেখ্য উপজেলা সদরে বিভিন্ন সরকারী অফিসে বছরের পর বছর নৈশ্যপ্রহরীরা একাধারে চাকরী করায় তাদের স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি বেড়ে গেছে, যে কারণে তারা সরকারী সম্পদ রক্ষার বিষয়ে উদাসীন। এতগুলো সরকারী অফিসে বেতনভুক্ত নিরাপত্তা প্রহরী থাকা সত্বেও এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় সুধী মহল উদ্বিগ্ন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।