× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

দেশের শেয়ারবাজার খুলবে ১০ মে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
দেশের শেয়ারবাজার

মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশের শেয়ারবাজারের লেনদেন বন্ধ রয়েছে। তবে আগামী ১০ মে থেকে শেয়ারবাজারে লেনদেন চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ।

আজ বৃহস্পতিবার ডিএসইর এক অনানুষ্ঠানিক পরিচালনা পর্ষদ অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় পরিচালনা পর্ষদ থেকে সিদ্ধান্ত হয়ে যে, করোনাভাইরাস পরিস্থিতি অস্বাভাবিক না হলে আগামী ১০ মে থেকে শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি সাপেক্ষেই তা শুরু করা হবে।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, লাখ লাখ মানুষের আয়ের প্রধান উৎস শেয়ারবাজার। কিন্তু করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে এই বাজার বন্ধ রয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রোকারেজ হাউজগুলো এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

তিনি বলেন, লেনদেন বন্ধ থাকালেও ব্রোকারেজ হাউজগুলোকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হবে। আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা আর্থিক সঙ্কটে ভুগছেন। এছাড়া লেনদেন বন্ধ থাকার কারণে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা তৈরি হচ্ছে। এ অবস্থায় বাজার কিভাবে চালু করা যায় সেই আলোচনা করতেই বৃহস্পতিবার ডিএসইর অনানুষ্ঠানিক পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..