× Banner
সর্বশেষ
জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ধামইরহাটে ৭ সরকারি অফিস চুরির ঘটনায় ৮ জন গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ ধামইরহাটে উপজেলা পরিষদ চত্বরে বুধবার দিন গত রাতে একই সঙ্গে ৭ অফিস চুরির ঘটনায় চুরি মামলায় ৮ জন কে জেল হাজতে প্রেরন করে থানা পুলিশ।

চুরি ঘটনায় পল্লী উন্নয়ন বোর্ডের সংগঠক মামুনুর রশিদ বাদি হয়ে ধামইরহাট থানায় এজাহার দায়ের করলে থানা পুলিশ আসামিদের গ্রেফতার করে কোট হাজতে প্রেরন করেন। গ্রেফতারকৃতরা হলো, ভূমি অফিসের নৈশ প্রহরী নয়ন হোসেন (৩০), উত্তর কাশিপুর গ্রামের মোস্তফার পুত্র আলমগীর (২৪), আনসার ভিডিপি ব্যাংকের অফিস সহায়ক কাম- গার্ড আব্দুল হামিদ (৩০), কেজি স্কুলের নৈশ প্রহরী পলাশ (৩৫), উপজেলা পরিষদের নৈশ প্রহরির দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য খাইরুল ইসলাম (৪০), দঃ চকযদু গ্রামের ইয়াকুব আলির পুত্র ইউসুফ (২২), চকমহেশ গ্রামের সানোয়ারের পুত্র আজাদ (৩২), চকচন্ডি গ্রামের মতিয়ারের পুত্র মোহব্বত (৩৫)। ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদার জানান, চোর যেখানেই থাকুক খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

আর উপজেলা চত্ত্বরের সরকারি দপ্তরে এ ধরনের চুরির একটি অনাকাক্ষিত ঘটনা। উপজেলা চত্ত্বরের সরকারি দপ্তরে ১১জন বেতনভুক্ত নিরাপত্তা প্রহরী রয়েছে এবং ওই ঘটনা রাতে পুলিশ টিম উপজেলা চত্ত্বরে দুইবার টহল দিয়েছে। তথাপি ৭টি সরকারি দপ্তরে চোরেরা চুরি করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

সবচেয়ে বড় বিষয় চোরেরা সামান্য টাকা চুরি এবং অফিসের কাগজপত্র তছনছ করেছে। এতে ধারনা হয় এ চুরির ঘটনাটি একটি রহস্যজনক হয়তো বা কোন একটি মহল উপজেলার আইন শৃংখলা অবনতির দেখানোর জন্য এ ধরনের কাজ করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, ইতিমধ্যে ৮ জনকে আটক করা হয়েছে, খুব তাড়াতাড়ি জড়িত সকল আসামীদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..