সংবিধানের বাইরে যাবেন না বলেছেন মন্ত্রী ও প্রধানমন্ত্রী। অথচ তারাই সংবিধান মানেন না। প্রধানমন্ত্রীর কাছে টেকনোক্যাট মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিলেও তা এখনও গ্রহণ করা হয়নি। তারা এখনও দায়িত্ব পালন করে যাচ্ছেন। বললেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার সকালে নয়াপল্টনে বিএপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী একথা বলেন।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজন হলেও জোরপূর্বকভাবে ছাড়পত্র দেয়া হয়েছে। বেগম জিয়ার প্রতি নিষ্ঠুরভাবে অমানবিক আচরণ করে তার জীবন হুমকির মুখে দাঁড় করে দিয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। এখানে লেবেল প্লেয়িং বলতে কিছু নেই। সব বিষয় সমাধান না করে তড়িঘড়ি করে তফসিল ঘোষণা একতরফা নির্বাচনের পায়তারা।
রিজভী বলেন, রাজশাহীতে সমাবেশকে কেন্দ্র করে ধরপাকড় চলছে। যাতে কোনও মানুষ সমাবেশে যোগ দিতে না পারেন। প্রধানমন্ত্রীর আশ্বাসের উল্টোটা করা হচ্ছে।
রিজভী আরও বলেন, সিইসি বলেছে নির্বাচনের ভূমি সমতল থাকবে কিন্তু গ্রেপ্তার-হয়রানি করে কি করা হচ্ছে? অবিলম্বে বাড়িতে বাড়িতে তল্লাশির নামে নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির এ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।