× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সরকার সংবিধান মানেন না : রিজভী

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

সংবিধানের বাইরে যাবেন না বলেছেন মন্ত্রী ও প্রধানমন্ত্রী। অথচ তারাই সংবিধান মানেন না। প্রধানমন্ত্রীর কাছে টেকনোক্যাট মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিলেও তা এখনও গ্রহণ করা হয়নি। তারা এখনও দায়িত্ব পালন করে যাচ্ছেন। বললেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার সকালে নয়াপল্টনে বিএপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী একথা বলেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজন হলেও জোরপূর্বকভাবে ছাড়পত্র দেয়া হয়েছে। বেগম জিয়ার প্রতি নিষ্ঠুরভাবে অমানবিক আচরণ করে তার জীবন হুমকির মুখে দাঁড় করে দিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। এখানে লেবেল প্লেয়িং বলতে কিছু নেই। সব বিষয় সমাধান না করে তড়িঘড়ি করে তফসিল ঘোষণা একতরফা নির্বাচনের পায়তারা।

রিজভী বলেন, রাজশাহীতে সমাবেশকে কেন্দ্র করে ধরপাকড় চলছে। যাতে কোনও মানুষ সমাবেশে যোগ দিতে না পারেন। প্রধানমন্ত্রীর আশ্বাসের উল্টোটা করা হচ্ছে।

রিজভী আরও বলেন, সিইসি বলেছে নির্বাচনের ভূমি সমতল থাকবে কিন্তু  গ্রেপ্তার-হয়রানি করে কি করা হচ্ছে? অবিলম্বে বাড়িতে বাড়িতে তল্লাশির নামে নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির এ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।


এ ক্যটাগরির আরো খবর..