চট্টগ্রামে সরকারি কর্মকর্তা ও চিকিৎসকদের ছুটি বাতিল

চট্টগ্রাম: ঘূর্ণিঝড়  ‘মোরা’ মোকাবেলায় চট্টগ্রাম বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারি, নগরীসহ জেলার সকল চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে।

বন্দর কর্মকর্তাদের ছুটি বাতিলে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব ওমর ফারুক।

এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের জরুরি প্রস্তুতি সভায় সিভিল সার্জন ডা. আজিজুর রহমান ছিদ্দিকী জানান, ‘মোরা’ মোকাবেলায় নগরী এবং জেলার সকল চিকিৎসক এবং নার্সদের ছুটি বাতিল করা হয়েছে। সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মহাপরিচালকের পাঠানো ছুটি বাতিল সংক্রান্ত পত্রটি সকল উপজেলায় এবং সকল স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে। প্রতিটি উপজেলার ১৬ থেকে ২৫টি টিম গঠন করা হয়েছে। সকল চিকিৎসক ও নার্সকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।