মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত
মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, দুর্যোগ মোকাবিলা বিষয়ক বাস্তবভিত্তিক মহড়া এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বর্ণাঢ্য ব্যানার হাতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রম করে। র‍্যালি শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় একটি বিশেষ দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের প্রতিনিধি দল উপস্থিত সবাইকে অগ্নিনির্বাপণ ও জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষার বিভিন্ন কলাকৌশল প্রদর্শন ও শেখান।
এসময় নওগাঁ-৪ আসনের স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু নিজে সবার সামনে অগ্নিনির্বাপক যন্ত্র ও আধুনিক কৌশল ব্যবহার করে আগুন নিভিয়ে দেখান। তিনি উপস্থিত সবাইকে বাসা-বাড়ি ও দোকানে অত্যন্ত সচেতনতার সাথে আগুন ব্যবহার করার পরামর্শ দেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে সবসময় সতর্ক থাকতে হয়।
যেকোনো দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক পর্যায় থেকেই সচেতন থাকা এবং পূর্বপ্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। তাই “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” স্লোগানকে বাস্তব রূপ দিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম, মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্নের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি পাবে এবং জরুরি সময়ে মানুষ দ্রুত কার্যকরী পদক্ষপে নিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ হোসেন 

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।