সদ্য গঠিত নির্বাচন কমিশনের গেজেট বাতিল চেয়ে রিট

বিশেষ প্রতিবেদকঃ প্রধান নির্বাচন কমিশনারসহ সদ্য গঠিত নির্বাচন কমিশন (ইসি) গঠনের গেজেট বাতিল এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে আইনজীবী ইউনুছ আলী আকন্দ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

একই সঙ্গে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনারদের শপথ স্থগিতের আবেদনও করা হয়েছে।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, অবসরপ্রাপ্তদের নিয়ে পুনরায় নিয়োগের কোথাও নিয়ম নেই। ইসিতে নিয়োগ পাওয়া সবাই অবসরপ্রাপ্ত। তাঁদের নতুন করে চাকরি দেওয়ায় তাঁরা পুনরায় ৭০ থেকে ৭৫ বছর পর্যন্ত চাকরি করবেন। অথচ ভারতসহ পৃথিবীর সব দেশেই ৬৫ বছর বয়সের পর আর কেউ চাকরি করতে পারেন না।

রিট আবেদনে আইনজীবী বলেন, ১৯৭৪ সালের পাবলিক সার্ভেন্ট (রিটায়ারমেন্ট) অ্যাক্টের ধারা ৫(২)(৩) কেন অবৈধ এবং সংবিধানের ৭, ১৯, ২৬-২৯, ৩১, ৩২, ৪০, ১৩৫ অনুচ্ছেদ সাংঘর্ষিক হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া ওই আইনের ৫(১) ধারা কেন সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হবে না এবং গত ৬ ফেব্রুয়ারির গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ কেন অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।

রিট আবেদনের ওপর আগামীকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুছ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।